রদ্রি সেরা খেলোয়াড়, ইয়ামাল সেরা তরুণ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:১৪ এএম

ইউরোপিয়ান চ্যাম্পিনশিপ ২০২৪-এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন স্পেনের রদ্রি।

হাটুর ইনজুরির কারণে ফাইনালের শুধু প্রথমার্ধটা খেলতে পারলেও পুরো টুর্নামেন্টে স্পেনের সাফল্যের রূপকার ছিলেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। 
তার নিখুত পাস ও খেলা বোঝার অসাধারণ ক্ষমতার জন্য কোচ দে লা ফুয়েন্তে তাকে বলে থাকেন পারফেক্ট কম্পিউটর।

ক্লাব ও স্পেনের হয়ে তার শেষ ৮০ ম্যাচের মাত্র একটিতে হেরেছেন রদ্রি। 

অন্যদিকে, তরুণ লামিন ইয়ামাল নির্বাচিত হয়েছেন ইউরোর সেরা উদীয়মান খেলোয়াড়। স্পেনের প্রতিটি ম্যাচেই উজ্বল উপস্থিতি ছিল তার। ৫০৭ মিনিট মাঠে থেকে একটি গোল করেছেন, টুর্নামেন্টের সর্বাধিক ৪টি অ্যাসিস্ট করেছেন গোলে। তার ড্রিবলিং টুর্নামেন্টের সর্বোচ্চ ৩২টি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত