চবিতে কোটাবিরোধী মিছিলে যেতে ছাত্রলীগের বাধা

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৫:০১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে যেতে বাধা দিয়েছে ছাত্রলীগ। আজ সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটায় ছাত্রলীগ কর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে শাটল ট্রেনে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ পাওয়া যায়।

ছাত্রলীগ নেতাকর্মীরা শাটল ট্রেন আটকে দিয়ে আন্দোলনকারীদের সাথে রাজাকার স্লোগান নিয়ে বাকবিতন্ডায় জড়ান। এ সময় কোটা আন্দোলনকারীদেরকে শাটল ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।

কোটাবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে অবরুদ্ধ করে রাখা হয় ট্রেনে। তাকে মারধরের হুমকি দেয়। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়। আধাঘণ্টা যাবত কথা কাটাকাটি চলে। পরে ছাত্রলীগ কর্মীরা রাফিকে জোরপূর্বক ট্রেন থেকে নামিয়ে দেয়। এ সময় উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নিয়ে শোডাউন দিতে থাকে। পরে রাফিকে নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস যায়। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় জুড়ে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। 

ছাত্রলীগের নেতাকর্মীদের বাধায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বেলা আড়াইটার ছেড়ে যায়নি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত