আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিলেন ডেভিড ওয়ার্নার যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। সেভাবে হয়েও গেছে সবকিছু। কিন্তু বিশ্বকাপ শেষের কয়েকদিন পরই মাঠে ফেরার ইচ্ছার কথা জানিয়ে ওয়ার্নার বলেন, অস্ট্রেলিয়া দল চাইলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে চান তিনি।
তবে তার এই ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছেন না ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রধান নির্বাচক জর্জ বেইলি সরাসরি জানিয়ে দিয়েছেন, ওয়ার্নারকে সরাসরি না করে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি, 'আমরা বুঝতে পেরেছি সে অবসর নিয়েছে। তিন সংস্করণে তার অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য সে প্রশংসা পাওয়ার যোগ্য। তবে, এই মুহূর্তে সে পাকিস্তানে হতে যাওয়া টুর্নামেন্টে (চ্যাম্পিয়নস ট্রফি) আমাদের পরিকল্পনায় নেই।'
আসলে নতুনদের সুযোগ দিয়ে আগামীর পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। তারই প্রতিফলন পাওয়া গেছে যুক্তরাজ্য সফরের দল ঘোষণায়। ওয়ার্নারের জায়গাটাতে জেইক ফ্রেজার-ম্যাগার্ককের সুযোগ দিয়েছেন বেইলি।
তবে দলে বড় চমক ২০ বছরের অলরাউন্ডার কুপার কনোলি। টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ম্যাথু ওয়েড ও অ্যাশটন অ্যাগারকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্রামে থাকবেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল। তবে চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে নিয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার অ্যালেক্স ক্যারি।
স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুই সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। স্কটল্যান্ডের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি খেললেও ইংল্যান্ডের বিপক্ষে ৩ টি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচের বিপরীতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের বিপক্ষে ৪ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে সফর শুরু করবে অজিরা। আর ইংল্যান্ডের বিপক্ষে ২৯ সেপ্টেম্বর পঞ্চম ওয়ানডে ম্যাচ দিয়ে সফরের ইতি টানবেন মার্শরা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্লেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), স্পেনসার জনসন, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিস (উইকেটকিপার), ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার ‘অতিরিক্ত পারফরম্যান্স’
গোল্ডেন গ্লাভসের মালিক যেন মার্তিনেজই