ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৪ই জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মিছিল বের করে মহাসড়কটি অবরোধ করেন। এসময় অবরোধকারী শিক্ষার্থীদের হাতে লাঠি দেখা যায়।
কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় শুভ বলেন সারা দেশে শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি ।
