কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউজ প্রকল্প কর্র্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথভাবে কাজ না করে প্রকল্পের টাকা উত্তোলন-পূর্বক আত্মসাতের অভিযোগ পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর নেতৃত্বে এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান চালায়। টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক, সাজিদ-উর-রোমান ও উপসহকারী পরিচালক জাবেদ হোসেন সজল। দুদকের তথ্যমতে, শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউজ নামীয় ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য ১৫৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার না হওয়া সত্ত্বেও অর্থছাড়, টক্সিকোলজি ল্যাবে নতুন ১৮টি মেশিন সরবরাহের নামে অর্থ আত্মসাৎ এবং ১০টি ল্যাবরেটরির যন্ত্রপাতি কেনাকাটায় মিথ্যা তথ্য ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ পায় দুদক। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট গতকাল সেখানে অভিযান চালায়।
×
