কোটা সংস্কারের দাবিতে গাইবান্ধা শহর, সুন্দরগঞ্জ উপজেলা ও পলাশবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দিনের বিভিন্ন সময়ে এ আন্দোলন করেন শিক্ষার্থীরা।
এদিন গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বর ও আসাদুজ্জামান মার্কেটের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফরিদ উদ্দীন খান শিক্ষার্থীদের নিয়ে কিছুক্ষণ অবস্থান করেন। সেখানে সচেতনমূলক ফেস্টুন ব্যানার নিয়ে কোটা বিরোধী বক্তব্য দেন তারা।
এদিকে একই দাবিতে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরতরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘১৮ সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে’, ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একই দাবিতে পলাশবাড়ীতেও আন্দোলন করেন শিক্ষার্থীরা। জেলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা বা সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।
কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহত ৫