অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই তালিকা পাঠাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় নিহত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য চেয়ে গত ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো তথ্য ও ঘটনা যাচাই করে অনলাইনেও পাঠাতে পারবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
শেখ হাসিনার কতজন মন্ত্রী এখন জেলে?