প্রেস ক্লাবের সামনে ২ বাসে আগুন

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯:০৪ পিএম

চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত