ময়মনসিংহের নান্দাইলে নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন আফতাফ উদ্দিন (৮৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে নিজ গ্রাম ছামারুল্লাহর স্থানীয় বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আফতাফ উদ্দিন আছরের নামাজের জন্য ছামারুল্লাহ বাজারের পাঞ্জেগানা মসজিদে যান। নামাজ শেষে সবাই বের হয়ে গেলেও তিনি জিকির আসগার করতে মসজিদে থেকে যান। বেশ কিছুক্ষণ থাকার পর তিনি মসজিদ থেকে বের হতে চাইলে মসজিদের গ্রিলে হাত দেন। এ সময় গ্রিলটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকার ফলে তিনি বিদ্যুৎস্পর্শ হন।
পাঞ্জেগানা মসজিদটি বাজারের এক পাশে হওয়ায় তাৎক্ষণিক বিষয়টি কেউ টের পায়নি, মাগরিবের নামাজের পূর্বে মুসল্লিরা মসজিদে গিয়ে দেখতে পান তিনি মাটিতে পড়ে আছেন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য সেজু মিয়া।
আন্দোলনকারীদের ওপর হামলার বিচার দাবি