ছাত্র নিহতের পর বেরোবি বন্ধ ঘোষণা

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১১:০৬ পিএম

রংপুরে পুলিশ সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবু সাঈদ নামের এক ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ১০৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড় এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করলে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাঈদ নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং আহত হয় অন্তত ৮০ জন। ফলে উত্তাল পরিবেশের সৃষ্টি হয় সারা এলাকাজুড়ে। যার ফলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত