দেশে বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে না বলে জানিয়েছে একাধিক ব্যবহারকারী। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।
মঙ্গলবার রাত ১০টার পর থেকে এ সমস্যা শুরু হয়েছে।
বিভিন্ন টেস্টিং সাইট থেকে পরীক্ষা করে দেখা গেছে, দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের ডেটা ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে না।
এদিকে দেশের সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশনা পেয়েছে অপারেটরগুলো। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।
