যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১০:৪০ এএম

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলেয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই নাতি আব্দুর রশিদ (৩৫) ও মারুফ (২০)। তাদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরপর গুরুতর অবস্থায় তাদের ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আলেয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা রহমান জানান, আলেয়া থাকেন ভাষানটেক বস্তিতে। রাতে তারা ৩ জন মোটরসাইকেলে করে ডেমরায় এক আত্মীয়র বাসায় যাচ্ছিলেন। পথে মেয়র হানিফ ফ্লাইওভারের ডেমরা মুখী অংশে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ছিটকে পড়ে ৩ জনই গুরুতর আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে মৃত্যু হয় আলেয়া বেগমের।

তিনি জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত