জবিতে ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০২:২৯ পিএম

চলমান পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় প্রতিষ্ঠানটি অর্নিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নারী শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) হলে অবস্থানরত শিক্ষার্থীরা জানায়, আমাদের বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা প্রতিবাদ জানাই। আমরা হল ছাড়ব না। কিন্তু আমরা হলে থাকলে পানি, বিদ্যুৎ, গ্যাস, খাবার সব বন্ধ করে দেবে।

শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষকরা তাদের কর্মবিরতিতে ঠিকই এসির নিচে বসে ছিল। আমরা কেন এখন হল ছাড়ব? এ বিষয়ে জানতে হল প্রভোস্ট দীপিকা রানির সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত