কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মূল ফটকের সমানে বরিশাল কুয়াকাটা মহাসড়কে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ই জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় শতাধিক শিক্ষার্থীর জামায়াতে এই জানাজা অনুষ্ঠিত হয়।
এরপরই শিক্ষার্থীরা কফিন নিয়ে বরিশাল কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।
শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি একটা। আমাদের ন্যায্য দাবি আদায়ে যারা জীবন দিয়েছেন তাদের আমরা ভুলবো না। আমরা দাবি আদায় করেই ছাড়বো। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না।
