কোটা সংস্কার আন্দোলনকারীদের দ্বারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবরুদ্ধ ভিসিসহ ৩৫ জনকে উদ্ধার করে নিজ বাসায় পৌঁছে দিয়েছে র্যাব, পুলিশ ও বিজিবি।
বুধবার রাত ৯টায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, রাজশাহী ইউনিভার্সিটির উপাচার্যসহ ৩৫ জন ফ্যাকাল্টিকে এডমিন ব্লকে অবরুদ্ধ করে বাইরে থেকে বিদ্যুৎ সংযোগ কেটে দেয় আন্দোলনকারীরা। সন্ধ্যা ৭টার সময় র্যাব-পুলিশ-বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে। ৪৫ মিনিট এ সমন্বিত এই অভিযানে আউটার সার্কেলে পুলিশ টিয়ারসেল এবং ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। র্যাব-বিজিবির মূল দল এডমিন বিল্ডিংয়ে প্রবেশ করে উপাচার্যসহ ৩৫ জনকে নিরাপদে এডমিন বিল্ডিং থেকে বের করে তাদের বাসভবনে পৌঁছে দেয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র্যাবের মোতায়ন জোরদার করা হয়েছে বলেও জানায় র্যাব।
