ঘরের মাঠে এক যুগ পর অ্যান্ডারসন-ব্রড জুটি ছাড়া নামছে ইংল্যান্ড

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০১:২৯ পিএম

জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড টেস্টে দীর্ঘদিন ইংল্যান্ডের নিয়মিত মুখ হয়ে ছিলেন। নটিংহ্যামে আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের মাধ্যমে অ্যান্ডারসন-ব্রড জুটি পরবর্তী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

ঘরের মাঠে ইংল্যান্ডের টেস্ট একাদশে থাকবেন না এই জুটির কেউই, এমনটি ঘটতে যাচ্ছে এক যুগ পর। নিজেদের মাঠে হওয়া টেস্টে ইংল্যান্ড দলে অ্যান্ডারসন ও ব্রডের কেউ থাকেননি, এমন দৃশ্য ইংলিশ সমর্থকেরা সবশেষ ২০১২ সালে দেখেছিল। সেই ম্যাচের আগে ঘরের মাঠে একাদশে অ্যান্ডারসন ও ব্রডের নাম থাকেনি যে টেস্টে, সেটি ছিল ২০০৭ সালে।

তবে ঘরের বাইরে এই দুজনকে ছাড়া একাদশ সাজানোর ঘটনা বেশিদিন আগের নয়। চলতি বছর ভারতের বিপক্ষে এক টেস্টেই এমনটা হয়েছিল। চলমান ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট খেলে অবসর নিয়েছেন অ্যান্ডারসন। ব্রড অবসর নিয়েছিলেন গত বছরের অ্যাশেজের পর।

বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হবে ম্যাচ। 

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জ্যামি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড, গাস অ্যাটকিনসন ও শোয়েব বশির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত