প্যারিস অলিম্পিকের ‘বৃদ্ধ’ অ্যাথলেট যারা

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০১:৪৮ পিএম

বয়স একটা সংখ্যামাত্র- ক্রীড়াঙ্গনে নিয়মিতই এই কথাটা শোনা যায়। অনেক ক্রীড়াবিদ এই আপ্তবাক্যের সত্যতাও প্রমাণ করে দেন বারবার। আসছে প্যারিস অলিম্পিকে এমন কয়েকজন অ্যাথলেট অংশ নিচ্ছেন, বয়স তাদের কাছে সংখ্যা ছাড়া আর কিছুই নয়। তাদেরই একজন কানাডার অশ্বারোহী দলের সদস্য মারিও ডেসলাউরিয়াস।

৫৯ বছর বয়সী ডেসলাউরিয়াস এর আগে ১৯৮৪ এবং ১৯৮৮ অলিম্পিকে অংশ নিয়েছিলেন। মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রথমবার অলিম্পিকে অংশ নেন। এরপর কেটে গেছে ৩৬ বছর। এবার তিনি প্যারিসে যাচ্ছেন কানাডার অশ্বারোহী দলের হয়ে। শুধু ডেসলাউরিয়াসই নন, প্যারিস অলিম্পিকে ষাটোর্ধ বেশ কয়েকজন অ্যাথলেট অংশ নেবেন।

প্যারিস অলিম্পিকের বয়স্ক অ্যাথলেটরা:

মেঘান মুসনিকি, যুক্তরাষ্ট্র, নৌকাবাইচ: ৪১ বছর বয়সী

ডায়ানা তোরাসি, যুক্তরাষ্ট্র, নারী বাস্কেটবল: ৪২ বছর বয়সী

টিমো বোল, জার্মান, টেবিল টেনিস: ৪৩ বছর বয়সী

মালিন্দি এলমোর, কানাডা, ট্র্যাক অ্যান্ড ফিল্ড: ৪৪ বছর বয়সী

অ্যান্ডি ম্যাকডোনাল্ড, গ্রেট ব্রিটেন, স্কেটবোর্ডিং: ৫০ বছর বয়সী

নিনো সালুকভাদজে, জর্জিয়া, শুটিং: ৫৫ বছর বয়সী

কার্ল হেস্টার, গ্রেট ব্রিটেন, অশ্বারোহণ: ৫৭ বছর বয়সী

মারিও ডেসলাউরিয়াস, কানাডা অশ্বারোহণ: ৫৯ বছর বয়সী

জিল আরভিং, কানাডা, অশ্বারোহণ: ৬১ বছর বয়সী

মেরি হানা, অস্ট্রেলিয়া, অশ্বারোহণ (ভ্রমণ রিজার্ভ): ৬৯ বছর বয়সী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত