অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তায় ৪৫ হাজার পুলিশ

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৩:৪৭ পিএম

২৬ জুলাই প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী। তবে অলিম্পিকের উদ্বোধনীর আগেই ২৪ জুলাই থেকে শুরু হবে ফুটবলসহ বেশ কিছু ইভেন্ট।

বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, অলিম্পিকের উদ্বোধনীতে অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন ৪৫ হাজার পুলিশ।

উদ্বোধনী অনুষ্ঠান এবার কোন স্টেডিয়ামে হবে না। আইফেল টাওয়ার এবং সেইন নদীতে হবে মনমুগ্ধকর আয়োজন। নদীর ৬ কিলোমিটার পথ জুড়ে বিস্তৃত থাকবে এই অনুষ্ঠান। তাই নিরাপত্তাতে দেওয়া হচ্ছে বিশেষ জোড়।

প্রাথমিকভাবে নদীর তীর থেকে অনুষ্ঠানটি দেখার জন্য প্রায় ছয় লাখ দর্শককে জড়ো করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তা তিন লাখে নামিয়ে আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত