নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একজন নারী সাংবাদিককে মারধর, যৌন হয়রানি ও লাঞ্ছনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক ও সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দিকী এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, গত শনিবার সাইনবোর্ড এলাকায় খবর সংগ্রহ ও ছবি তোলার সময় আন্দোলনরত কয়েকজন বিএনপি নেতা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠায়। নারী সাংবাদিক কেন্দ্র এ ন্যক্কারজনক ঘটনার দ্রুত তদন্ত, বিচার ও দোষীদের শাস্তি দাবি করছে।
আরও বলা হয়, ‘সম্প্রতি আন্দোলন চলাকালে দুজন সাংবাদিক নিহত ও অনেক আহত হয়েছে। আমরা এ হতাহতের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।’
