শেরপুর ও নরসিংদী জেলায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এছাড়া, সেনাবাহিনী প্রধান নরসিংদীতে পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
