বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৭:৩৯ পিএম

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ১ জন।

বুধবার (২৪ জুলাই) বিকেলের দিকে এফবি সাদ্দাম নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে।

সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মো. জাহাঙ্গীর আলম জানান, ৬৫ দিন মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার কারণে সেন্টমার্টিনের সাদ্দাম হোসেনের মালিকাধীন এফবি সাদ্দাম টেকনাফ ঘাটে ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ট্রলারটি সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা দেয়। এসময় সেন্টমার্টিনের উদ্দেশে ট্রলারটিতে ১১ জন যাত্রী ওঠে। যেখানে ১ নারী ও ২ শিশু ছিল। একই সঙ্গে ট্রলারটিতে ছিল ৬ জন জেলে। ১৭ জনের ট্রলারটি বিকেলের দিকে শাহপরীরদ্বীপ অতিক্রম করে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় পৌঁছলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে ডুবে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত