শাফিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৬:০৪ পিএম

জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাসপাতালে মিউজিক ব্যান্ড  মাইলসের প্রতিষ্ঠাতা শাফিন ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত