নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া আরও ১৩৪ কয়েদির আত্মসমর্পণ

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১০:৩১ পিএম

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরও ১৩৪ জন কয়েদি আত্মসমর্পণ করেছে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) তারা আদালতে আত্মসমর্পণ করেছেন।

গত ৪ দিনে ৮২৬ বন্দীর মধ্যে ৪৬৭ জন বন্দী আইনের আওতায় এলেন। তাদের মধ্যে ৪৩৯ জন জেলা আইনজীবী সমিতির মাধ্যমে ও বাকিরা বিভিন্ন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বা থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন।

দেশে সম্প্রতি সহিংসতার মধ্যে দুর্বৃত্তরা শুক্রবার বিকালে নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট করে ৮২৬ আসামিকে ছেড়ে দেয়। এরই মধ্যে সোমবার জেলা প্রশাসন কারাগর থেকে পলায়নকারী সকল কারাবন্দীকে আত্মসমর্পণের নির্দেশ প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করে। এরই প্রেক্ষিতে কয়েদিরা আইনজীবীদের মাধ্যমে কারাগারে আত্মসমর্পণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত