ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় মুস্তফা মোহাম্মদ আবু আরা নামে পশ্চিম তীরের এক হামাস নেতার মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ আজ শুক্রবার এ কথা জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের কারাবন্দীবিষয়ক বিভাগ এবং প্যালেস্টাইন প্রিজনার’স ক্লাব যৌথ বিবৃতিতে জানায়, ৬৩ বছর বয়সী আবু আরাকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। গত অক্টোবরে অসুস্থ অবস্থায় গ্রেপ্তার হওয়া আবু আরার ওপর আটক থাকা অবস্থায় নির্যাতন চালানো হয়েছিল এবং তাকে অনাহারে রাখা হয়েছিল।
হামাসের এক বিবৃতিতে বলা হয়, নেতা এবং কারাবন্দী শেখ মুস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুতে আমরা শোকাহত। তার এ হত্যাকাণ্ডের জন্য দখলদার বাহিনী দায়ী। ইচ্ছাকৃতভাবে তাকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অবহেলা করা হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ফিলিস্তিনের বন্দীদের ওপর প্রতিশোধমূলক নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছে।
এ ব্যাপারে ইসরায়েলের দাবি, আন্তর্জাতিক আইন মেনেই বন্দীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোটি টাকার হীরা পেয়ে যা করলেন ঋণগ্রস্ত কৃষক