প্রকাশ্যে এল ‘বহুরূপী’ ছবিতে শিবপ্রসাদের বিক্রম চরিত্রের ফার্স্টলুক। যেখানে দেখা গেল গলায় জুতার মালা পরে মঞ্চে দাঁড়িয়ে শিবপ্রসাদ। চোখ-মুখ একেবারে থমথমে। এই চরিত্রে অভিনয়ের জন্য ওজনও ঝরিয়েছেন শিবপ্রসাদ।
জানা গেছে, রোগা হওয়ার জন্য দিনের বেশিরভাগ সময় মুড়ি খেয়েই ছিলেন শিবপ্রসাদ।
শিবপ্রসাদ জানিয়েছেন, ‘২০১১ সাল থেকেই পরিকল্পনা ছিল এই ছবি তৈরি করার। মুক্তধারা সিনেমার শুটিংয়ের সময় থেকেই এই বিষয় নিয়ে ছবির পরিকল্পনা চলছিল।’
‘বহুরূপী’ ছবিতে নিজের অভিনয় নিয়ে তিনি জানান, অভিনেতা হিসেবে আমি ঋণী থাকব, পরিচালক নন্দিতা রায়ের কাছে। উনি আমাকে আবার সুযোগ দিয়েছেন, একই বছরে পর পর দুবার সুযোগ দিয়েছেন, দুটি ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য। এটা আমার কাছে একটা বড় পাওনা। অভিনেতা হিসেবে আমার ছবি প্রথমবার পূজাতে মুক্তি পাবে। এটাও আরেকটা বড় পাওনা।
পরিচালক জানান, ‘বহুরূপী’র শুটিং হবে এমন সব জায়গায় যেটার নামের শুরুতে ব থাকবে। যেমন- বরানগর, বানতলা, বেলডাঙ্গা, বারাকপুর, বহরমপুর, বোলপুর, কিছুটা অংশ বেথুয়াডহরিতেও করার পরিকল্পনা রয়েছে বলেও জানান। মোট ৭৮ টা জায়গায় ছবির শুটিং হবে বলেন তিনি।
চলতি বছরের পূজাতে বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি। ২০২৪ সালের পূজায় মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি ‘বহুরূপী’। এই ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়।
আমার মৃত্যুর খবরটি গুজব, আমি ভালো আছি