ট্রাকের ধাক্কায় বাস থেকে ছিটকে প্রাণ গেল বাবা-ছেলের

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৫:২৮ পিএম

রংপুরের পীরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। অন্যদিকে উপজেলার খালাশপীর এলাকার মোনাইল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চত করেছেন বড় দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।

পুলিশ জানান, শনিবার (২৭ জুলাই) দুপুরে সৈয়দপুর থেকে ছেড়ে আসা অপু পরিবহনের একটি বাস পীরগঞ্জের বিশ মাইল এলাকায় আসলে অপরদিক থেকে আসা আর বি কোল্ড স্টোর পরিবহনের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় ছিটকে বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান বাবা ও ছেলে।

নিহতরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের বাবলু মন্ডলের ছেলে ফারুক হোসেন (৪২) ও নিহতের ছেলে ইশরাক হোসেন (৬)।

অন্যদিকে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলার বড় আলমপুরের শিমুলবাড়ি গ্রামের মেনাজ্জলের স্ত্রী শাহজাদী বেগম (৩৫)।

বড় দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, দুর্ঘটনায় জড়িত বাস-ট্রাক আটক করে থানায় আনা হয়েছে। লাশ দুটি থানায় আছে। ড্রাইভার পলাতক। দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত