সবকিছু আগেই পাকা হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতা। শনিবার ব্রাজিলের সম্ভাবনাময় তারকা এনদ্রিককে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৮ বছর বয়সী এনদ্রিককে বরণ করতে সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত ছিলেন ৪৩ হাজার দর্শক। মাইক্রোফোনের সামনে গিয়ে নিজের অনুভূতি জানানোর সময় আবেগ সামলাতে পারেননি এনদ্রিক। তিনি কান্নায় ভেঙে পড়েন।
রিয়াল মাদ্রিদে অভিষেকের অপেক্ষায় থাকা ব্রাজিলের এই ফুটবলার মঞ্চে উঠে স্প্যানিশ ভাষায় বলেন, ‘আমার অনুভূতি প্রকাশের কোনো ভাষা নেই। ছোট থেকেই আমি রিয়াল মাদ্রিদের ভক্ত ছিলাম। সবসময় রিয়ালের হয়ে খেলতে চেয়েছি। এবার আমার স্বপ্ন পূরণ হলো। আমি এখন রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়। এটা শুধু আমার নয়, আমার পরিবারেরও স্বপ্ন ছিল।’
এসময় দর্শকদের সারিতে ছিলেন এনদ্রিকের বাবা ডগলাস রামোস। ছেলের কান্না দেখে তিনিও চোখের জল আটকাতে পারেননি। এদিন পরিচিতি অনুষ্ঠানের আগে ক্লাবের অনুশীলনে উপস্থিত ছিলেন এনদ্রিক। সেখানে তার মেডিক্যাল পরীক্ষা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে চুক্তিতে সাক্ষর করেন। নতুন ক্লাবে তিনি ১৬ নম্বর জার্সি পাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
নৌকায় ঠাঁই হলো না নাইজেরিয়ার বাস্কেটবল দলের
৯০ বছর আগের লজ্জার রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের কিপার