ইসিবি চত্বরে শিক্ষার্থীদের পুলিশের লাঠিপেটা, কয়েকজন আটক

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০২:৫৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকাল রাতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে রাজধানীতে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরের পর রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসিবি চত্বরে জড়ো হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের  লাঠিপেটা করে পুলিশ সেখান থেকে সরিয়ে দিয়েছে। সেখানে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা বলেন, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল ছুড়ছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে ও কয়েকজনকে আটক করেছে।


এদিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক গতকাল রবিবার এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত