বিকালে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৩:০৯ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। 

আজ সোমবার (২৯ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 
কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই এ বৈঠক হতে যাচ্ছে।

এর আগে ২৩ মে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত