১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গণভবনে এ বৈঠক শুরু হয়।
এতে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের গেটের বাহিরে মিডিয়া ব্রিফিংয় করা হবে। দেশের চলমান সংকটে এ বৈঠকে নানা বিষয়ে আলোচনা হচ্ছে বলে ধারণা করা যায়।
এর আগে গত ১৯ জুলাই ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দলের নেতারা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট সঙ্গীরা সেখানে যান।
