জায়ামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে একমত হয়েছে ১৪ দল। এটি সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (২৯ জুলাই) ১৪ দলের বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সূচনা বক্তব্য দেন শেখ হাসিনা।
চবি শিক্ষার্থী রমজান শেখকে আরেক মামলায় ‘শোন এরেস্ট’
জোরপূর্বক বিবৃতি আদায়ের প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ