সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান বেক্সিমকো টেক্সটাইল। প্রতিষ্ঠানটিতে অ্যাপারেল ও পিপিই বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বেক্সিমকো টেক্সটাইল।
বিভাগ: অ্যাপারেল ও পিপিই।
পদ: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: মার্চেন্ডাইজার এবং বায়িং অফিস থেকে সব ধরনের ই-মেইল চিঠিপত্র, সংশ্লিষ্ট বিভাগ এবং ক্রয় অফিসে সমন্বয় বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ থেকে ৮ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বীমা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, পরিবহন ব্যবস্থাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: গাজীপুর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৪।
সূত্র: বিডিজবস।
