নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিসান (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জিসান উপজেলার মিঠাবো এলাকার আলমগীর হোসেনের ছেলে।
জিসানের চাচা জাহাঙ্গীর মোল্লা বলেন, তার ভাতিজা জিসান দনিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার রাতে মিঠাব ব্রিজের ওপরে নাইমসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জিসানকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে জিসানের মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, শিক্ষার্থী হত্যাকাণ্ডে স্বজনরা এখনও থানায় এসে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে।
