জামায়াত-শিবির নিষিদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও সুশীলদের দাবি ছিল। সেটি প্রক্রিয়াধীন। যেকোনো তাদের নিষিদ্ধের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমন আইনের-১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। এখনও প্রক্রিয়াধীন। যেকোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। প্রজ্ঞাপন জারি হবে যেকোনো মুহূর্তে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত পরশু ১৪ দলের মিটিং হয়েছে এবং প্রধানমন্ত্রী অনেকের মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে জামায়াতে ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করার জন্য পরামর্শ দিয়েছেন। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও দু-একটি মামলায় সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে- এ দলটি জঙ্গি দল হিসেবে নিষিদ্ধ করা উচিত।
তিনি আরও বলেন, জামায়াত-শিবির চলমান পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার্থীদের সামনে রেখে তারা ধ্বংসাত্মক কাজ করেছে। তাদের বিচারের মুখোমুখি করতেই রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে।
পুলিশের ওপর ক্ষিপ্ত পরীমণি
নির্মাণ শেষ হওয়ার আগেই যমুনায় ধসে পড়ছে ‘মুজিব কিল্লা’ 