ভারতীয় উপমহাদেশে ইসলামী আদর্শ অনুযায়ী পরিচালিত রাষ্ট্রব্যবস্থা কায়েমের উদ্দেশে গত শতকের ত্রিশের দশকে মওলানা সাইয়েদ আবুল আ'লা মওদুদীর নেতৃত্বে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ১৯৪১ সালের ফেব্রুয়ারিতে এ উদ্দেশে একটি সম্মেলনের ঘোষণা হয় এবং একই বছরের ২৫ আগস্ট লাহোরে জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ ঘটে। মওলানা মওদুদী এর আমীর নির্বাচিত হন।
১৯৪৭ সালে ভারত ভাগ হলে জামায়াতে ইসলামী দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। জামায়াতে ইসলামী হিন্দ দিল্লিতে এবং জামায়াতে ইসলামী পাকিস্তান লাহোরে দলের প্রধান কার্যালয় স্থাপন করে।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে পাকিস্তানী দখলদার বাহিনীর সঙ্গে হাত মেলায় এবং বাংলাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে।
বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭২ সালের সংবিধানের ৩৮ ধারা অনুযায়ী সাম্প্রদায়িকতা এবং রাজনৈতিক উদ্দেশে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ হলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর অস্তিত্ব বিলুপ্ত হয়।
পরে ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদ বাতিল করলে ধর্মভিত্তিক রাজনীতির ওপর নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর জামায়াতের নেতারা প্রথমে ইসলামিক ডেমোক্রেটিক লীগ হিসেবে আরও কয়েকটি দলের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে এবং ১৯৭৯ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজ নামে রাজনীতি পরিচালনা করে।
জামায়াত-শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
শিক্ষকদের পাশে না পেয়ে বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ