৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি বিকেলে

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৩:৫৫ পিএম

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকায় হওয়া মামলায় গ্রেপ্তার ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ শুক্রবার (২ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হবে। আইন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়। এসব পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা সিএমএম কোর্টে অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পেয়েছেন। কিছু কিছু কলেজের পরীক্ষার্থীরা বলেছেন, গ্রেপ্তার পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারা পরীক্ষায় অংশ নেবেন না।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত