জাবির হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৪:০৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শনিবার (৩ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘মহুয়া মঞ্চে’ দাড়িয়ে এই আল্টিমেটাম দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক আব্দুর রশিদ জিতু। 

আব্দুর রশিদ বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে হল খোলার ব্যাপারে প্রশাসন যদি সিন্ধান্ত না নেয় তাহলে পরবর্তী পদক্ষেপ শিক্ষার্থীরা নিজ হাতে নেবে।'

আন্দোলনের আরেক সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ১৯ দিন ধরে অন্যায্যভাবে হল বন্ধ করে রেখেছে। আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রশাসনকে দিয়েছি। যদি হল খুলে দেওয়া না হয় পরবর্তী ব্যবস্থা আর প্রশাসনের হাতে থাকবে না। শিক্ষার্থীরা ভিসি, প্রক্টর, প্রভোস্টদের পরিত্যাগ করাবে। তারা নিজেরা নিজ দায়িত্বে হলে উঠে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত