ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৬২৬ জন শিক্ষকের সংহতিমূলক বিবৃতি

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:১৩ এএম

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও বিভাগের ৬২৬ জন শিক্ষক। তারা আন্দোলনে সংহতিমূলক বিবৃতি দিয়ে বলেছেন, ‘শিক্ষক হিসেবে আমরা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ছাত্রদের শান্তিপূর্ণ এবং বৈধ প্রতিবাদের অধিকার সমর্থন করি।

আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি যে, এই অধিকার রক্ষা হয়নি। অনেক ছাত্র এখনো হয়রানির সম্মুখীন হচ্ছে, এ বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত বিচলিত।’

বিবৃতিতে শিক্ষকরা বলেন, ‘আমরা আমাদের ছাত্রসমাজ, তাদের পরিবার, এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার সঙ্গে আন্তরিক সংহতি জানাই। বর্তমান সংকট অর্থবহ সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে এবং স্থিতিশীলতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত