ফের বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০১:৪১ পিএম

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলনকে ঘিরে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

টেলিযোগাযোগ সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত