টিএসসিতে ৩ লাশ নিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৭:১৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৩টি লাশ এনে তা কাঁধে নিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লাশ তিনটি এনে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। পরে সোয়া ৬টার দিকে আন্দোলনকারীরা লাশ কাঁধে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে মিছিল নিয়ে যান।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকার সংঘর্ষ থেকে ঢামেক হাসপাতালে ৫টি লাশ আনা হয়। সেখান থেকে তিনটি লাশ নিয়ে আসেন আন্দোলনকারীরা।

এদিকে লাশ নিয়ে আন্দোলনকারী শাহবাগ থানার ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর গুলি ছোঁড়ে। এতে আন্দোলনকারী ছত্রভঙ্গ হয়ে শাহবাগ ত্যাগ করেন।  

সন্ধ্যায় ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকায় অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত