লক্ষ্মীপুরে সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ১০

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১০:২৮ পিএম

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে ১০ নিহত এবং শতাধিক গুলিবিদ্ধসহ দুইশতাধিক আহত হয়েছেন। 

আজ রবিবার (৪ আগস্ট) লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

এ সময় পৌরসভার তমিজ মার্কেটের পাশে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপুর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি নুরুদ্দিন চৌধুরী নয়নের বাসা হামলা ও আগুন দেওয়া হয়।

নিহতরা কলেজছাত্র হলেন মো.  কাউসার, আফরান, সাব্বির ও মিজান হোসেন। এছাড়া যুবগীলগের নিহতরা হলেন, হারুন মেম্বার, মো. সুমন, রিয়াজ পাটওয়ারী ও  অজ্ঞাত একজন। এছাড়া আরো দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এই তথ্যটি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত