হকির শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পারবে কি ভারত

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৮:৫৬ পিএম

৪৩ মিনিট ১০ জনে খেলেও গ্রেট ব্রিটেনকে শ্যুট-অফে হারিয়ে প্যারিস অলিম্পিক হকির সেমিফাইনালে পৌছে গেছে ভারত। 

আজ প্যারিসের কোয়ার্টার ফাইনালের ৬০ মিনিটের পরে খেলার ফল ছিল ১-১। শ্যুট-অফে ৪-২ ব্যবধানে জিতে শেষ চারের টিকিট পেয়ে যায় ভারত।
গত দুটি অলিম্পিকে বেলজিয়ামের কাছে কোয়ার্টার (২০১৬) ও সেমিফাইনালে (২০২০) হেরে গিয়েছিল ভারত। 

এবার গতবারের সোনা জয়ী সেই বেলজিয়াম সেমিফাইনালেই উঠতে পারেনি। আরেক কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে গেছে তারা। 
সেমিতে ভারতের প্রতিপক্ষ হতে পারে জার্মানি বা আর্জেন্টিনা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত