দেশের সব গার্মেন্টস বন্ধ ঘোষণা

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১০:০৪ পিএম

দেশজুড়ে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার (৪ আগস্ট) বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ’র সভাপতি এসএম মান্নান কচির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।

এর আগে বিকালে আগামী সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত