হবিগঞ্জে পুলিশের গুলিতে নিহত ৩, আহত অর্ধশতাধিক

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:৪২ পিএম

হবিগঞ্জের বানিয়া চংয়ে ছাত্র-জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। সোমবার  (৫ আগষ্ট) বেলা ১২টার দিকে ছাত্র-জনতা স্থানীয় এলআরআর হাইস্কুল মাঠে সমবেত হয়। এক পর্যায়ে তারা থানা অভিমুখে রওনা শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। 

এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ।

হবিগঞ্জের সিভিল সার্জন নুরুল হক দেশ রূপান্তরকে বলেন, নিহতদের দুই জনের বয়স ১৮ থেকে ২০ বছর। আর মধ্যবয়সী একজন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত