বাংলাদেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

  • চলমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
  • বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতিতে দাঁড়িয়েছেন আন্তোনিও গুতেরেস 
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১২:১৭ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এছাড়া বোন শেখ রেহানাকে সাথে নিয়ে দেশ ছেড়েছেনও তিনি।

সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও প্রস্থানের পর বাংলাদেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মুখপাত্র ফারহান হক বলেছেন, গুতেরেস বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতিতে দাঁড়িয়েছেন। এ সময় তাদের মানবাধিকারকে পূর্ণ সম্মান করার আহ্বান জানিয়েছেন তিনি।

মুখপাত্র আরও জানান, জাতিসংঘ প্রধান আন্দোলন চলাকালে সংগঠিত ‘সব ধরনের সহিংসতার জন্য একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’

মতপ্রকাশ ও মতের স্বাধীনতার বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান বলেছেন, হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর সেনাবাহিনী যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে, তাদের সামনে খুব কঠিন চ্যালেঞ্জ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত