সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৩:২৩ পিএম

শেখ হাসিনা সরকারের পতনের পর অবশেষে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে বাংলাদেশ ব্যাংকে তথ্য পেতে সাংবাদিকরা আসতে পরবেন।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যলয়ে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, কিছুদিনের জন্য প্রবেশে কিছুটা বিধি-নিষেধ থাকলেও এখন আর প্রবেশে সমস্যা নেই। দেশের অর্থনৈতিক ক্ষতি হয় এমন সংবাদ আপনারা করবেন না বলে আশা করি। তবে যেটা দেশের জন্য উপকার সেই নিউজ আপনারা অবশ্যই করবেন।

তিনি আরও বলেন, আমরা নতুন গভমেন্টের জন্য অপেক্ষা করছি। কিছু সীমাবদ্ধতা করার কারণে আমরা বিভিন্ন অনিয়মের তথ্য প্রকাশ করতে পারিনি। তবে এখন আমরা সবই তুলে ধরব। আপনাদের আসা লাগবে না, আমরা আপনাদের কাছে পৌঁছে দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত