দেশকে স্থিতিশীল করা অত্যন্ত জরুরি: আ স ম রব

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১১:১২ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশকে স্থিতিশীল করা অত্যন্ত জরুরি বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে ১১ দফা দাবি জানিয়ে তিনি এ আহ্বান জানান। দাবিগুলো হল-

১. জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন।

২. পুলিশ বাহিনীকে দ্রুত পুনর্গঠন ও সক্রিয় করা।

৩. সারাদেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সচল।

৪. প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ঢেলে সাজানো।

৫. বিচার বিভাগকে ঢেলে সাজানো ও দ্রুততম সময়ে সুপ্রিম কোর্ট চালু।

৬. প্রতিটি থানাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী          রাজনৈতিক দল ও সমাজ শক্তি সমূহের প্রতিনিধি নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন।

৭. অগ্নিসংযোগ ভাঙচুর হামলাসহ যেকোনো অরাজকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

৮. ট্রাফিক পুলিশের অনুপস্থিতে সারাদেশে ছাত্রদের অংশগ্রহণে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা।

৯. ইউনিভার্সিটিসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া।

১০. বিশ্ববিদ্যালয়ে হলসহ সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস খুলে দেওয়া ও

১১. দেশব্যাপী পণ্যের অবাধ পরিবহন ও বাজার মূল্য স্বাভাবিক রাখা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত