শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতের জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হয়েছিল গৌতম গম্ভীরের। ৩ ম্যাচের ওই সিরিজটি ভারত জিতেছিল ২-০ ব্যবধানে। কিন্তু ওয়ানডে সিরিজে এখন তারা হারের শঙ্কায়। প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচটি জিতে নেয় শ্রীলঙ্কা। আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হতে যাওয়া শেষ ওয়ানডে হারলেই সিরিজ খোয়াবে ভারত।
প্রথম দুটি দুটি ওয়ানডে ম্যাচেই স্পিন ভুগিয়েছে ভারতকে। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে। যতক্ষণ রোহিত ও শুভমন গিল খেলছিলেন, ততক্ষণ দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে জিতবে ভারত। কিন্তু রোহিত আউট হতেই ধস নামে ভারতের ব্যাটিংয়ে। জেফরি ভান্দারসের বল বুঝতেই পারছিলেন না লোকেশ রাহুল, বিরাট কোহলিরা। ৬ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে দেন জেফরি।
আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা। তার আগে খুব বেশি ওয়ানডে সিরিজ নেই ভারতের। এ কারণে যে কয়েকটি ম্যাচ তারা পাবেন, তার মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রস্তুত করতে চান গম্ভীর। তাই একাদশ ও ব্যাটিং অর্ডার নিয়ে এত পরীক্ষা হচ্ছে। অনেকের মতে, পরিবর্তনের কারণেই ম্যাচের চাপ নিতে পারছে না ভারতীয় দল।
তৃতীয় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতের অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর বলেছেন, ‘এই সিরিজ থেকে শেখার অনেক কিছু আছে। কঠিন পরিস্থিতিতে ভালো খেলতে হবে। সামনে বড় টুর্নামেন্ট আছে। সেই আসরেও আমরা এমন পরিস্থিতিতে পড়তে পারি। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ এখনই ঠিক করতে হবে। বড় দল, কঠিন স্পিন আক্রমণের বিপক্ষে ভালো খেলতে হবে। আমরা তৃতীয় ম্যাচ জিততে চাই।’
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা
পুড়ল মাশরাফির বাড়ি, ভারতে প্রচার হচ্ছে লিটন দাসের বলে
অলিম্পিকের সেমিফাইনাল থেকে বিদায় ভারতের