দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়াকে অপসারণের দাবিতে তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানের অন্য শিক্ষকরা।
বুধবার (৭ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে প্রতিষ্ঠানের সকল সহকারী শিক্ষক ও কর্মচারীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রধান শিক্ষক সেলিম মিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
সহকারী শিক্ষক কামরুজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষক সেলিম মিয়া গত ১০ বছর বিভিন্নভাবে আমাকে হয়রানি করেছে। আমার মতো আরো অনেক শিক্ষক-কর্মচারীকে সবসময় হয়রানির মধ্যে রাখতেন।’
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম তালুকদার বলেন, ‘প্রধান শিক্ষক সেলিম মিয়ার নামে অনিয়ম অভিযোগ বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ করায় ভয়ে এতদিন কেউ মুখ খোলেনি। আজ বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক কর্মচারীরা স্বাক্ষরের মাধ্যমে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কক্ষে তালা ঝুলিয়ে দেন।’
এ ব্যাপারে জানতে প্রধান শিক্ষক সেলিম মিয়ার ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
সারারাত চেষ্টা করেও ওজন কমেনি; অলিম্পিক থেকে বাদ ভারতীয় বক্সার