নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে স্মৃতিফলক স্থাপন

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৯:৪৯ এএম

“ছাত্র-জনতা লড়বে, সোনার বাংলা গড়বে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে নেত্রকোনা জেলা শহরে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) রাতে শহরের মুক্তারপাড়া সেতু সংলগ্ন জয়ের বাজার মোড়কে "প্রজন্ম চত্বর" হিসাবে কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা নামকরণ করেন।

স্বৈরাতন্ত্রের পতনের মধ্য দিয়ে কোটা বৈষম্য আন্দোলনের বিজয় লাভ হয়। এ বিজয়কে কোটা বৈষম্য আন্দোলনে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা দ্বিতীয় স্বাধীনতা বলে অক্কা দিয়েছেন। এ আন্দোলনের পর জয়ের বাজার মোড়কে বৈষম্য বিরোধী "প্রজন্ম চত্বর" নাম দেওয়া হয়।

নেত্রকোণার কোটা বৈষম্য আন্দোলনের সমন্বয়কদের একজন আজিজুর রহমান সায়েম বলেন, “স্মৃতিফলক স্থাপনের মাধ্যমে আমরা এ আন্দোলনে সকল শহীদদের স্বরণ ও শ্রদ্ধা জানাচ্ছি। এটাকে স্থায়ী ভাবে রূপ দেওয়া হবে। সমাজে কোনো ধরনের বৈষম্য হলে নেত্রকোনার মানুষ নির্বিঘ্নে এখানে এসে দাঁড়িয়ে প্রতিবাদ করবে।”

এ সময় আন্দোলনে অংশ গ্রহণকারী কয়েকশত শিক্ষার্থী প্রতিজ্ঞা করেন যেকোনো ধরনের বৈষম্য, সাম্প্রদায়িক হামলা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও জানমালের ক্ষতি করা হলে তাৎক্ষণিক প্রতিহত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত